নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক:
৯ জানুয়ারী ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৮ জন

রয়্যাল সোসাইটি অব বায়োলজির অ্যাফিলিয়েট মেম্বার হলেন হুমায়রা হান্নান

রয়্যাল সোসাইটি অব বায়োলজির অ্যাফিলিয়েট মেম্বার হলেন হুমায়রা হান্নান
২১৪

রয়্যাল সোসাইটি অব বায়োলজির অ্যাফিলিয়েট মেম্বার হলেন হুমায়রা হান্নান,বাংলাদেশের জন্য গর্বের এক আন্তর্জাতিক অর্জন। বাংলাদেশের শিক্ষার্থী হুমায়রা হান্নান (HUMAYRA HANNAN) যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ Royal Society of Biology (RSB)-এর Affiliate Member হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে তার এই সদস্যপদ কার্যকর হবে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি জীববিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান ও বায়োমেডিক্যাল গবেষণায় হুমায়রা হান্নানের একাডেমিক দক্ষতা, নিষ্ঠা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে হুমায়রা হান্নান নিউজিল্যান্ডের The University of Waikato-তে Biomedical Sciences বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তিনি সেখানে অধ্যয়নরত অল্প কয়েকজন বাংলাদেশি নারী শিক্ষার্থীর একজন। পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যসেবা, বায়োমেডিক্যাল গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে তার সক্রিয় অংশগ্রহণ এবং নিরলস প্রচেষ্টাই এই সম্মানজনক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই সাফল্যকে কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্ম—বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞান ও গবেষণার মতো চ্যালেঞ্জিং ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি নারীর স্বীকৃতি দেশের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করছেন অনেকে।

প্রতিক্রিয়ায় হুমায়রা হান্নান এই সম্মাননা অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, Royal Society of Biology-এর অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে নির্বাচিত হওয়া তাকে আরও জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং জীবনবিজ্ঞানে অর্থবহ অবদান রাখার জন্য নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তিনি স্বাস্থ্যসেবা ও বায়োমেডিক্যাল গবেষণার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী বলেও জানান।

তার এই অর্জনের খবরে The University of Waikato-তে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের অগ্রযাত্রার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপির ১২ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০