News Desk
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

১৮৫

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর উদ্যোগে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি নতুন উচ্চ জলাধার নির্মাণ এবং পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন এমপি সেলিমুজ্জামান সেলিম।
এসময় এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা মানুষের মৌলিক অধিকার এবং এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের পানির সংকট দূর হবে। ভবিষ্যতে ধাপে ধাপে গোপালগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
এমপি আরো বলেন, জনগণের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার জন্য সবার সহায়তায় উন্নয়নমূলক কার্যক্রমের সফল বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০