রিপোর্ট বাংলাদেশ~
৪ মে ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

তুরিন আফরোজের ডিগ্রি অর্জন ভুয়া

৫০

আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।

রোববার (৪ মে) সকালে এ সংক্রান্ত নথি আপিল বিভাগে দাখিল করেছে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি বলে ইমেইলের মাধ্যমে জানিয়েছে ইউএনএসডব্লিউ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বলছে, ইউএনএসডব্লিউ’তে চিঠি দিয়ে তুরিনের নথি চাওয়া হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়টি সরাসরি জানিয়েছে, সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এই নামে কোনো শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটি থেকে পিএইচডিও করেননি।

এর আগে আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছি।

গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০