মাদারীপুর প্রতিনিধি
২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাক–বাস সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত

৬৪

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পণ্যবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতের সংখ্যা ১০ জনেরও বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে আড়িয়াল খাঁ সেতুর উপর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই লেনে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

শিবচর হাইওয়ে থানার তথ্য অনুযায়ী, ঢাকামুখী লেনে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি জোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশটি বিধ্বস্ত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, “আমি অন্য একটি গাড়িতে ছিলাম। হঠাৎ বিকট শব্দে দেখি ঢাকাগামী বাসটি সামনে থাকা ট্রাকে উঠে গেছে। মনে হচ্ছে বাসের সামনের দিকে থাকা যাত্রীদের ক্ষতি বেশি হয়েছে।”

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, “পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। বাসটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১০

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১১

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১২

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৩

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৪

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৫

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

১৬

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

১৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

১৮

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

১৯

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

২০