মাইনুল ইসলাম, সাভার প্রতিনিধি
২ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার, ছয় মাসের কারাদণ্ড

২৫৬

সাভার উপজেলার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ১৪ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের নেতৃত্বে পুলিশ আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জামগড়া সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ১৪ জন যুবককে আটক করা হয়।

আটককৃতদের আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাদিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে জানান, এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ার পেছনে মাদক ও জুয়ার আসর বড় কারণ। মাদক ও জুয়ার অর্থ জোগাড় করতেই অপরাধীরা এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

নববর্ষে টেকেরহাটে শতাধিক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ইউসিবি ব্যাংক

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ

গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা 

গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত

১০

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১১

গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

১২

গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

১৩

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৪

গোপালগঞ্জে বাস ও ই‌জিবাইকের মুখোমু‌খি সংঘর্ষে নিহত-২

১৫

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

১৭

ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

১৮

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০