অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন। ছবি : সংগৃহীত
৬৩

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত ঠিকাদার সমিতি। বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার। তিনি বলেন, বাংলাদেশ ঠিকাদার সমিতির নাম ব্যবহার করে গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ওঠানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যারা এসব করছে, তারা সমিতির প্রকৃত সদস্য নয় এবং অসৎ উদ্দেশ্যেই এই কর্মকাণ্ড করছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আরও উল্লেখ করেন, গণপূর্ত ঠিকাদার সমিতি সারাদেশে বিস্তৃত ও সংগঠিত একটি প্রতিষ্ঠান, যেখানে নেতৃত্ব দিচ্ছেন তালিকাভুক্ত প্রথম শ্রেণির ঠিকাদাররা। যারা অভিযোগ করছে, তারা কেউই ঠিকাদার নয়। ভবিষ্যতে আবার কেউ মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়ালে গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে সমিতির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। সমিতির নিজস্ব অফিস গণপূর্ত অধিদপ্তরে রয়েছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আবু রায়হান, সিটি ডিভিশনের সভাপতি মিজানুর রহমান খোকন, ঢাকা গণপূর্ত বিভাগের ২ নম্বর ডিভিশনের সভাপতি আশরাফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এই অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এবি পার্টির মনোনিত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যাচাই-বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় সম্ভব হচ্ছে না

রংপুরের ঙ্গাচড়ায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ ট্রাক আটক

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্বামীর আবেগঘন পোস্ট 

সড়ক দুর্ঘটনায় ৫ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে শোকের মাতম

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করল প্রেস উইং

ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর মিলগেট এলাকায় বাসের চাপায় ৬ জন নিহত

রংপুরে পুলিশের অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ, একজন গ্রেপ্তার

‎মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫জন নিহত এবং একাধিক আহত

১০

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

সেরা নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ বাহিনী: ডিআইজি রেজাউল করিম

১২

সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান

১৩

প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

১৪

বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

১৫

বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম

১৬

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন

১৭

একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

১৮

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

১৯

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

২০